ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
প্রেস উইং

ভারত সীমান্তে বাংলাদেশের ‘ড্রোন’ মোতায়েনের খবর ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ৭ ডিসেম্বর ২০২৪
ভারত সীমান্তে বাংলাদেশের ‘ড্রোন’ মোতায়েনের খবর ভিত্তিহীন
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্ট

সীমান্তে বাংলাদেশের ‘বায়রাক্তার টিবি২’ ড্রোন মোতায়েনের যে খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সকালে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সীমান্তে ‘বায়রাক্তার টিবি২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

Advertisement

এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকে দেখা গেছে, এই খবর পুরোপুরি মিথ্যা ও গুজব। ভারত সীমান্তে এমন কোনো ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ।

এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই প্রতিবেদন মিথ্যা ও অতিরঞ্জিত খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। এ ধরনের খবর বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার।

‘বায়রাক্তার টিবি২’ তুরস্কের তৈরি আক্রমণকারী ড্রোন। এটির নকশাকার সেলজুক বায়রাক্তার। তুর্কি ভাষায় বায়রাক্তার শব্দের অর্থ পতাকাবাহী। ২০২১ সালে নোগোর্নো-কারাবাখের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করে আর্মেনিয়াকে পরাজিত করেছিল আজারবাইজান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!