মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনের যেসব সদস্যের সন্তান ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি/সমমান কিংবা এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে, তাদের জন্য এ আবেদন করা যাবে।
বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ ডিসেম্বরের মধ্যে মেধাবৃত্তির আবেদন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিসে (এইচ এম সিদ্দিক ম্যানশন (৬ষ্ট তলা) ৫৫/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০) পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠানো যাবে।
আবেদন পাঠানো যাবে অনলাইনেও: [email protected], হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭১১২৮৮৪২১। এছাড়া নির্বাহী কমিটির যেকোনো সদস্যের কাছে বৃত্তির আবেদনপত্র জমা দেওয়া যাবে।
নিয়মাবলী:
- বৃত্তির জন্য ‘মেধাবৃত্তি প্রদান উপকমিটি’র আহ্বায়ক বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র হাতে লিখে কিংবা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে হবে।
- সন্তানের জন্য যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য হতে হবে।
- সংশ্লিষ্ট পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট কিংবা রেজাল্ট শিটের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
- আবেদনকারী যে হাউজে কাজ করেন তার নাম ও আবেদনকারীর ফোন নম্বর উল্লেখ করতে হবে।
- আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
- অসম্পূর্ণ আবেদন কিংবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।