ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২, ৩ ডিসেম্বর ২০২৪
এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে
এলপিজি সিলিন্ডার- ফাইল ফটো

ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আজ বিকেলে। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

Advertisement

এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: এলপিজি
লিংক সফলভাবে কপি হয়েছে!