রোববার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় আইজিপি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। আইজিপিকে কাছে পেয়ে আহতদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। আইজিপি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। তিনি এসব দুঃখজনক ঘটনায় রুজুকৃত মামলাগুলোর দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দেন।
.png)
আন্দোলনে অংশগ্রহণকারী সবার বীরোচিত ভূমিকা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে বাহারুল আলম বলেন, তাদের অবদানের জন্যই দেশের জনগণ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে।
এ সময় নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানসহ চিকিৎসক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।