ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
জুলাই-আগস্ট আন্দোলনে সমর্থন

আরো ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ২৯ নভেম্বর ২০২৪
আরো ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা- ফাইল ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করে আটক হওয়া আরো ৭৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এ নিয়ে দেশটি মোট ১৮৮ জন প্রবাসীকে মুক্তি দিল।

শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম।
 
সরওয়ার আলম লিখেছেন, ছাত্র-জনতাকে হত‍্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার। 

তিনি আরো লিখেছেন, এ ঘটনায় এ পযর্ন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। আলহামদুলিল্লাহ্। ধন‍্যবাদ সংশ্লিষ্ট সকলকে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!