ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শাহবাগ থানা নির্মাণ নিয়ে যে সিদ্ধান্ত নিলো উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ২৮ নভেম্বর ২০২৪
শাহবাগ থানা নির্মাণ নিয়ে যে সিদ্ধান্ত নিলো উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদের বৈঠক- ফাইল ফটো

চলমান স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই শাহবাগ থানা নির্মাণ হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতটুকু সম্ভব কম জায়গা নিয়ে উত্তর দিকে মুখ করে থানা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আগের থানার কাছাকাছি জায়গাতেই নতুন এ থানা হবে।

Advertisement

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের প্রাকৃতিক, নান্দনিক, ঐতিহাসিক পটভূমি আছে। ঐতিহাসিক সব জায়গা যথাসম্ভব অক্ষত রাখার চেষ্টা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

শেখ আব্দুর রশীদ বলেন, বর্তমানে থানার পাশে যে ফুলের মার্কেট আছে সেটিও পুনঃবিন্যাসের চেষ্টা করা হবে। প্রকল্পে দুটি শিশুপার্ক রাখার কথা বলা আছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!