ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছাত্রদের উসকানিতে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫০, ২০ নভেম্বর ২০২৪
ছাত্রদের উসকানিতে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ফাইল ফটো

ছাত্রদের যেকোনো ধরনের উসকানিতে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদের বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল।

Advertisement

তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা, আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আজও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো স্পষ্ট না কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন যেকোনো ধরনের উসকানিতে না পড়ে। ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!