ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নতুন রেল সচিব ফাহিমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৩, ২০ নভেম্বর ২০২৪
নতুন রেল সচিব ফাহিমুল ইসলাম
রেলের নতুন সচিব ফাহিমুল ইসলাম- ফাইল ফটো

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে ওএসডি করে বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়ার সুবিধার্থে আব্দুল বাকীকে ওএসডি করা হয়েছে।

অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম। ফাহিমুল ইসলাম সেতু বিভাগের সচিবের দায়িত্ব পালন করছিলেন। এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ৭ অক্টোবর সেতু বিভাগের সচিব হন ফাহিমুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: সচিব
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!