ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্ত্রীকে পেছনে বসিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ১৬ নভেম্বর ২০২৪
স্ত্রীকে পেছনে বসিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার
স্ত্রীকে পেছনে বসিয়ে রিকশা চালাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ

ঢাকায় প্যাডেল রিকশা চালিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ সময় তার স্ত্রীকে সেই রিকশায় বসিয়ে জানতে চাইলেন, ‘কোথায় যাবে বেগম?’

ঢাকায় লো মেরিডিয়েন হোটেলের লবিতে রাখা এক‌টি রিকশা চালানোর ভি‌ডিও শুক্রবার রা‌তে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের হাইকমিশনার।

Advertisement

ভি‌ডিওর ক্যাপশনে সৈয়দ মারুফ লিখেছেন, লো মেরিডিয়েনের ১৪ তলায় রিকশা চালালাম। জীবিকা অর্জনের জন্য প্রায় সবরকমের আবহাওয়ায় সারাদিন রিকশা চালানো সত্যিই খুব কঠিন। রিকশাচালকদের প্রতি গভীর শ্রদ্ধা। স্যালুট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!