শুক্রবার জুমার বয়ানে এ কথা বলেন তিনি।
বায়তুল মোকাররমের খতিব বলেন, শহিদদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়েজ নেই। শহিদদের জন্য দোয়া চাওয়া হোক বা না হোক সর্বাবস্থায় দোয়া করা উচিত।
.png)
তিনি আরো বলেন, আল্লাহর রাস্তায় দীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহিদ। এছাড়া ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হলে তারাও শহিদ হিসেবে গণ্য হবে। এই শহিদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার দায়িত্ব।
মুফতি আবদুল মালেক বলেন, বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অপব্যবহার করা শহিদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।