বাংলাদেশ হাইকমিশন শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য মোবাইল কনস্যুলার সেবা পরবর্তী দুই দিন বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সেবা স্থগিত হওয়ার মূল কারণ হলো ই-পাসপোর্ট সার্ভারের আপগ্রেডেশন। সার্ভার আপগ্রেডের কারণে ই-পাসপোর্ট সংক্রান্ত সমস্ত অনলাইন কার্যক্রম (যেমন ই-পাসপোর্ট আবেদন দাখিল) বন্ধ রয়েছে।
.png)
বলা হয়েছে, আপগ্রেডেশন কাজ চলমান থাকায় সিবিএল মানি ট্রান্সফার-এর আওতাধীন মোবাইল কনস্যুলার সেবা মেলাকা প্রদেশে নির্ধারিত সময়ে পাওয়া যাবে না। এর ফলে পরবর্তী ১৬-১৭ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা এ সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন না।
হাইকমিশন বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেছে, সেবার নতুন তারিখ ও সময় শিগগিরই পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতা কামনা করেছে।