ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
বাংলাদেশ রেলওয়ে

একই দফতরে ৩ বছরের অধিক থাকা কর্মীদের বদলি-পদায়নের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ১৪ নভেম্বর ২০২৪
একই দফতরে ৩ বছরের অধিক থাকা কর্মীদের বদলি-পদায়নের সিদ্ধান্ত
ট্রেন- ফাইল ফটো

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দফতরে তিন বছরের অধিক সময় থাকা কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রেলওয়ের উপ-পরিচালক (পার্সোনেল-৩) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন প্রতিবেদন দফতরে পাঠাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া যেসব কর্মচারী বিশেষায়িত ও অপারেশন কাজের সঙ্গে অপরিহার্যভাবে জড়িত, তাদের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!