এর আগে সন্ধ্যায় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন, তবে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি।
স্নিগ্ধ তাদের বলেন, আপনারা আন্দোলন করছেন, যতক্ষণ দরকার আমি থাকব।
.png)
এদিকে, দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা নিরাপত্তা বাহিনীর সহায়তায় হাসপাতাল ত্যাগ করেন।
পরে আন্দোলনকারীরা সরকারি তহবিল ও সুচিকিৎসার দাবিতে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। তারা জানান, উপদেষ্টাদের সঙ্গে আলোচনা না হলে আন্দোলন অব্যাহত রাখবেন।