ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অন্তর্বর্তী সরকার পরিকল্পনা অনুযায়ীই পরিচালিত হচ্ছে: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ১৩ নভেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকার পরিকল্পনা অনুযায়ীই পরিচালিত হচ্ছে: মাহফুজ আলম
মাহফুজ আলম- ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষের এবং দীর্ঘ লড়াইয়ের পক্ষে থাকাদের নিয়েই সরকার গঠনের পরিকল্পনা এবং সেভাবেই সরকার পরিচালিত হচ্ছে।

বুধবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, আমরা সেটি খতিয়ে দেখবো। তবে আমরা মনে করি, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে যে তারা জনগণের পক্ষেই আছেন।

Advertisement

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে যারা আছেন, তাদের নিয়েই আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সেইভাবেই সরকার পরিচালিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার কর্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে। 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!