ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অপরাধী যত প্রতাপশালীই হোক ছাড়া পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪০, ৬ নভেম্বর ২০২৪
অপরাধী যত প্রতাপশালীই হোক ছাড়া পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী- ফাইল ফটো

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যত প্রতাপশালী হোক, যে দলেরই হোক ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা অনেকেই ঢাকার অলিগলি চেনেন না। সে জন্য একটু সময় দিতে হবে।

বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি যেন না হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিকশাগুলো যেন প্রধান সড়কগুলোতে আসতে না পারে সে জন্য ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

Advertisement

তিনি বলেন, ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরো উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।

ট্রাফিক বা যানজট সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!