ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জেল হত্যা দিবসে বনানী কবরস্থানে সোহেল তাজ ও শারমিনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ৩ নভেম্বর ২০২৪
জেল হত্যা দিবসে বনানী কবরস্থানে সোহেল তাজ ও শারমিনের শ্রদ্ধা
বনানী কবরস্থানে শহিদের সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোহেল তাজ ও তার বোন শারমিন আহমেদ রিপি

জেল হত্যা দিবস উপলক্ষে শহিদ তাজউদ্দীনের আহমেদের ছেলে সোহেল তাজ ও তার বোন শারমিন আহমেদ রিপি বনানী কবরস্থানে শহিদের সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেখানে তারা ২০ মিনিট অবস্থান করে কবরস্থান ত্যাগ করেন।

এছাড়া তাদের সঙ্গে শহিদের সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শারমিন আহমেদ রিপির ছেলে ও ছেলের বউ।

Advertisement

জাতীয় চার নেতার হত্যা দিবসে কবরস্থানে বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!