ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যে কারণে বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৩, ২ নভেম্বর ২০২৪
যে কারণে বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’
কৃষিপণ্য স্পেশাল ট্রেন- ছবি: সংগৃহীত

স্বল্প খরচে ঢাকার বাজারে কৃষকের উৎপাদিত সবজি সরবরাহের জন্য ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু করেছিল সরকার। তবে কৃষকদের সাড়া না পাওয়ায় একদিন পরই বন্ধ হয়ে গেছে এই সেবা। উদ্বোধনের দিন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকায় মাত্র একটি ট্রিপ দিয়েছে ট্রেনটি।

কৃষকদের সাড়া না পেয়ে ৫টি রুটে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঢাকা-খুলনা রুটের ট্রেনটি চালু রয়েছে।

উদ্বোধনের পর গত ২৬ অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে কোনো পণ্য ছাড়াই শূন্য লাগেজে ঢাকার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন ছেড়ে যায় কৃষিপণ্য স্পেশাল ট্রেন।

Advertisement

ট্রেনটিতে পাঁচটি লাগেজ ভ্যান বগি। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি একটি, বাকি চারটি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্যের মধ্যে ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছিল। সবজির সঙ্গে কৃষক ও ব্যবসায়ীদের বিনা ভাড়ায় ঢাকায় যাওয়ার সুযোগ রাখা হয়েছিল ট্রেনটিতে।

তবে শুরুর দিন থেকেই কৃষকদের সাড়া পাওয়া যায়নি। ফলে স্পেশাল সার্ভিসটি বন্ধ করতে বাধ্য হয় রেলওয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!