শুক্রবার সকালে তিনি এসব তথ্য জানান।
সারজিস আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতি সপ্তাহে ২০০ জন শহিদ পরিবারকে সহযোগিতা করবে। শনিবার থেকে তাঁদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে।
.png)
তিনি বলেন, চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। আট বিভাগেই চলবে এ কার্যক্রম। তবে প্রথম ধাপে থাকছে ঢাকা বিভাগ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক জানান, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে যা ফাউন্ডেশনের নম্বর নয়। প্রত্যেকটি টাকার হিসাব যেন দেওয়া যায় সেভাবেই কাজ করা হচ্ছে। প্রত্যেক শহিদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ এবং আহত পরিবারকে এক লাখ টাকা দেওয়া হচ্ছে। তবে যারা কর্মক্ষমতা হারিয়েছে তাদেরকে স্থায়ীভাবে ভাতা দেওয়ার পরিকল্পনা চলছে।