মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
.png)
এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ূমকে। তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাইফুল্লাহিল আজমকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে আরো দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।