বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
.png)
তিনি লেখেন, “গতকাল পর্যন্ত July Shaheed Smrity Foundation এর পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, CMH, BSMMU, NITOR, চক্ষু ইন্সটিটিউট ,ট্রমা সেন্টার, CRP-Savar সহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১লক্ষ ৩৮হাজার ৬৮৫টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷ এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে ৷ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিলো, বিতর্কের মুখে ফেলেছিলো সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাইনা ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷ পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ।”