ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৭২ ঘণ্টার পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১, ২৮ অক্টোবর ২০২৪
৭২ ঘণ্টার পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করায় আগামী তিনদিন দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানিয়েছে অধিদফতর।

সংস্থাটি জানায়, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: পূর্বাভাস
লিংক সফলভাবে কপি হয়েছে!