রোববার সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি।
সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।
.png)
তিনি বলেন, বিগত দিনে জনগণ যেমন সহযোগিতা পেয়েছে, আগামীতেও যেন তারা তা পায়- আমি সেই প্রত্যাশা। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে পরিপালন করতে হবে।
প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে দাবি করে একে ধরে সামনে এগিয়ে যাওয়ার তাগিদও দেন।