ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১, ২০ অক্টোবর ২০২৪
জাতীয় প্রেসক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
ফাইল ফটো

আজ ২০ অক্টোবর, জাতীয় প্রেস ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরুর পর সময়ের পরিক্রমায় এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে জাতীয় প্রেসক্লাবে। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে অর্থনৈতিক সংকটের কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানমালায় আরো রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ, আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Advertisement

এরই মধ্যে প্রেসক্লাব ভবনসহ পুরো এলাকায় বর্ণাঢ্য আলোকসজ্জা করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!