ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮, ১৮ অক্টোবর ২০২৪
দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
ফাইল ফটো

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে। ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Advertisement

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১। 

এর আগে সর্বশেষ ৬ সেপ্টেম্বর রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ ভূমিকম্প। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!