বুধবার মহাখালির ব্র্যাক সেন্টারে আয়োজিত বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনরুদ্ধার কার্যক্রমবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ব্যাপক বেকারত্বের কারণে নারী, শিশুর পুষ্টিতে সমস্যা হচ্ছে। এটাকে দুর্যোগ হিসেবে দেখা উচিত। প্রাকৃতিক দুর্যোগ এলে এটা আরো বেশি প্রকট হয়ে উঠে।
.png)
তিনি বলেন, আমরা ৭৫টি উপজেলার ওপর একটি প্রকল্প তৈরি করছি, যেখানে বেকারত্বের হার ৫০ শতাংশ বা তারও বেশি। সেখানে ৭৫ হাজার পরিবারকে খাদ্য ও জীবিকার জন্য সহযোগিতা প্রদান করা হবে। এতে ব্যয় হতে পারে ৮১৯ কোটি টাকা।