ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাতাসে ঠান্ডা আবহ, শীতের আগমন নিয়ে নতুন তথ্য আবহাওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৫, ১৫ অক্টোবর ২০২৪
বাতাসে ঠান্ডা আবহ, শীতের আগমন নিয়ে নতুন তথ্য আবহাওয়ার
ফাইল ফটো

কয়েক দিন ধরে আগের মতো গরম অনুভূত হচ্ছে না। নেই তীব্র রোদের দাপটও। বিশেষ করে শেষ রাতে ও সকালে কিছুটা শীত শীত অনুভূত হয়। আজ মঙ্গলবারের সকালটাও ছিল একই রকম। বাতাসে পাওয়া গেছে শীতের আবহ। 

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, চলতি মাস থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। নভেম্বর তামপাত্রা আরো কমে যাবে। ডিসেম্বরে সারাদেশে পুরোপুরি শীত চলে আসবে।

দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমার ব্যাপারে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

Advertisement

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!