সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
.png)
চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি বলেও জানান।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার।
রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরো আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।