ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দাম্পত্য জীবন সুখের হোক: হাসনাতকে বললেন সারজিস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ১২ অক্টোবর ২০২৪
দাম্পত্য জীবন সুখের হোক: হাসনাতকে বললেন সারজিস
ছবি: সারজিস আলমের ফেসবুক পোস্ট থেকে নেয়া

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তারই আরেক সহযোদ্ধা সমন্বয়ক সারজিস আলম।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সারজিস শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো।

সারজিস আলমের ফেসবুক পোস্ট

স্ট্যাটাসে তিনি বলেন, দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন৷

হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!