ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেট দায়ী: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৭, ১১ অক্টোবর ২০২৪
ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেট দায়ী: প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার- ফাইল ফটো

ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই দায়ী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে উপদেষ্টা এ মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, ডিমের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটই বড় কারণ। তবে ডিমের দাম কমাতে উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক খামারিদের সঙ্গে সংযোগ বাড়ানো ও ফিডের দামের দিকে নজর দেওয়া হচ্ছে।

Advertisement

তিনি আরো বলেন, মিডিয়ার নিউজ প্রচারণার বিষয়ে সতর্ক হওয়া উচিত। এমনভাবে হেডলাইন করা হচ্ছে, দেশে ব্যবসায়ী ও ভোক্তা দু’দিকেই আতঙ্ক সৃষ্টি করছে, দাম বাড়ার জন্য মিডিয়াও কিছুটা ভূমিকা রাখছে। 

এদিকে শুক্রবারের বাজারমূল্য অনুযায়ী ডিমের দাম কিছুটা কমেছে। ডজনে ১০ টাকা কমে ১৫৬ টাকায় ডিম বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!