ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ধর্ম উপদেষ্টা

দুর্গাপূজায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে বর্তমান সরকার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ৯ অক্টোবর ২০২৪
দুর্গাপূজায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে বর্তমান সরকার
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন- ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে বেশি অনুদান বিগত কোনো সরকার দেয়নি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর এলাকায় সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা এ মন্তব্য করেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশের ৩২ হাজার পূজামণ্ডপে ৪ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। যা বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি। আগের সরকার ২ থেকে ৩ কোটি টাকার অনুদান দিলেও এবারের দুর্গাপূজায় তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে। এই অর্থ ৬৪ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে সরাসরি মন্দির কমিটির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

Advertisement

তিনি বলেন, কোনো দুর্বৃত্ত যেন পূজায় হট্টগোল করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!