ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৬ অক্টোবর ২০২৪
শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

চলছে আশ্বিন মাস। গেল ক’দিনের বৃষ্টির পর মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে প্রখর সূর্য। ভাদ্রের তাল পাকা ভ্যাপসা গরম বিরাজ করছে। এমন অবস্থা থাকবে পুরো অক্টোবর মাসজুড়েই। 

তবে ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করলেও শীতের আবেশ পেতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের মধ্য দিয়েই বিদায় নেবে এবারের বর্ষা মৌসুম। এ বছরও কুয়াশার প্রকোপ থাকবে।

এবার কুয়াশা সূর্যের আলো বাধাগ্রস্ত করবে বলে তাপমাত্রা তখন কম হবে। তবে এবার শীত বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
আবহাওয়া অধিদফতর জানায়, যেহেতু এই সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে পরবর্তীতে শুকনো অবস্থার মধ্যে চলে যাবে। জানুয়ারিতে শীত বেশি পড়বে। তবে এবার তুলনামূলক কম শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
 
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এসময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে। মৌসুমি বায়ু বিদায় নেয়ার পর চলতি সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এ সময় কিছুটা শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: শীত
লিংক সফলভাবে কপি হয়েছে!