ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অবসরে গেলেন এসবির প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ৩ অক্টোবর ২০২৪
অবসরে গেলেন এসবির প্রধান
অতিরিক্ত আইজিপি মো. শাহ আলম

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহ আলমকে অবসরে পাঠানো হয়েছে। বুধবার তাকে অবসর দেওয়া হলেও বৃহস্পতিবার বিষয়টি জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) মো. শাহ আলমকে ২ অক্টোবর তারিখে বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

Advertisement

গত ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে মো. শাহ আলমকে দায়িত্ব দেয় সরকার। এর আগে, তিনি রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

মো. শাহ আলম ২০ জানুয়ারি ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!