ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে বিমান সচিবের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৪
শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে বিমান সচিবের বক্তব্য
ফাইল ফটো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমে তিনি এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব আবু নাসের বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা, সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে।

Advertisement

তিনি আরো জানান, থার্ড টার্মিনালের কাজ ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে। আর থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরো ছয় মাস লাগবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!