ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপদেষ্টা নাহিদের সঙ্গে শহিদ মিরাজ-রাব্বির পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৪, ২৫ সেপ্টেম্বর ২০২৪
উপদেষ্টা নাহিদের সঙ্গে শহিদ মিরাজ-রাব্বির পরিবারের সাক্ষাৎ
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও ফরিদা আখতারের সঙ্গে দেখা করেন ণঅভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন এবং মো. ইসমাইল হোসেন রাব্বির স্বজনরানা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত মিরাজ হোসেন এবং মো. ইসমাইল হোসেন রাব্বির পরিবারের সদস্যরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে শহিদদের পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।

সাক্ষাতে শহিদ মিরাজের বাবা তার ছেলের ৫ আগস্ট মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের রক্তমাখা শার্ট উপদেষ্টাকে দেখালে অফিস কক্ষে আবেগঘন পরিস্থিতির উদ্ভব হয়। এ সময় উপদেষ্টা মিরাজের বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি।

Advertisement

শহিদ ইসমাইল হোসেন রাব্বির বোন তার ভাইয়ের ময়নাতদন্ত না করার অনুরোধ করে বলেন, হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সনদ না পাওয়ায় তারা মামলা করতে পারছেন না।

তারা তার ভাইয়ের নাম শহিদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করলে যেকোনো বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, সব শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে তাদের জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস স্থাপনের পর কাজগুলো সহজ হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!