নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেরা ১১টায় (বাংলাদেশ রাত সময় ৯টা) জাতিসংঘ সদর দফতরে এ দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কাউন্সিলর ফাহমিদ ফারহান জানিয়েছেন, এ বৈঠক ছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে (ইউএনজিএ) আজ ড. ইউনূস আরো ৮টি ইভেন্টে অংশ নেবেন।
.png)
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতিসংঘ সাধারণ পরষিদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে এ ধরনের বৈঠক বিরল ঘটনা। এ বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সস্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপসহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রূপন এবং জাতিসংঘ মানবাধিকার সম্পর্কিত হাই কমিশনার ভলকার টুর্কসহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে অধ্যাপক ইউনূস গতকাল সোমবার নিউইয়র্ক পৌঁছান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে তিনি সংস্থাটির ৭৯তম অধিবেশনে যোগদান করেন।