ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
প্রাণিসম্পদ উপদেষ্টা

বিশেষ অনুরোধে ভারতে ইলিশ রফতানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২১, ২২ সেপ্টেম্বর ২০২৪
বিশেষ অনুরোধে ভারতে ইলিশ রফতানির অনুমতি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার- ফাইল ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় উপদেষ্টা এ কথা জানান।

মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রফতানির অনুমোদন) দিয়েছে। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।

Advertisement

শনিবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!