ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেনাপোলে প্রকল্প নিয়ে অভিযোগ, উপদেষ্টার নির্দেশে তদন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৪
বেনাপোলে প্রকল্প নিয়ে অভিযোগ, উপদেষ্টার নির্দেশে তদন্ত
ফাইল ফটো

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নির্দেশে বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি এবং ‘কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্প পরিদর্শনের কাজ করছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, বেনাপোল বন্দরে চলমান ‘কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান যাচাই ও বন্দরের সার্বিক বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

বন্দরগুলো বিশেষ করে বেনাপোল বন্দরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের বন্দর কার্যক্রম ও বেনাপোল বন্দরে চলমান ‘কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের কাজের মান নিয়ে অভিযোগ করা হলে তা নৌপরিবহন উপদেষ্টার দৃষ্টিগোচর হয় এবং তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিটিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!