ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ইন্দোনেশিয়ায় পুনরায় ‘অন আ্যারাইভাল ভিসা’ ও সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ইন্দোনেশিয়ায় পুনরায় ‘অন আ্যারাইভাল ভিসা’ ও সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে যোগাযোগ আরো জোরদারের লক্ষ্যে ইন্দানেশিয়ায় বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা অন আ্যারাইভাল’ সুবিধা পুনরায় চালুর দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

Advertisement

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ইন্দোনেশিয়ার বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।

উভয়ই বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বিশেষ করে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) মতো স্থগিত থাকা চুক্তিগুলো শেষ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উভয়ই পারস্পরিক সুবিধার ক্ষেত্রে গভীর সহযোগিতার পথ প্রশস্ত করে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্ব পুনর্নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!