ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সেন্সর বোর্ডের নাম পাল্টে নতুন যা হলো, জানালেন উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪
সেন্সর বোর্ডের নাম পাল্টে নতুন যা হলো, জানালেন উপদেষ্টা নাহিদ
সংগৃহীত ছবি

পাল্টে গেলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নাম। এখন থেকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হিসেবে পরিচিত হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থাটি। 

বুধবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুড়ি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। 

তিনি বলেন, ২০২৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের গেজেট হয়েছিলো। এখন পর্যন্ত সেই গেজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি। ১৯৬৩ সালের আইন অনুযায়ী সেটি করা হয়েছিলো, যেহেতু গেজেটে বিধিমালা ছিলো না। সেই ধারাবাহিকতা অনুসরণ করে আপৎকালীন সময়ে সিনেমা জগতে যেন ব্যবসায়ীদের আর্থিক খতি না আসে, এ কারণে আমরা একটা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম। যেহেতু আমরা দেখতে পেয়েছি, ২০২৩ সালে একটি আইন গেজেটেড হয়েছে, আজকের মিটিংয়ে সেই আইন নিয়ে আলোচনা পর্যালোচনা করেছি। 

Advertisement

নাহিদ ইসলাম বলেন, সবার মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেন্সর শব্দটিকে আমরা বাদ দিয়েছি। ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। তবে ২০২৩ সালের আইনটিও ত্রুটিপূর্ণ। সেই আইনের ত্রুটি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নানা অংশীজনের সঙ্গে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!