ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই ডিজিকে ওএসডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪
নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য, সেই ডিজিকে ওএসডি
ছবি- সংগৃহীত

নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

এর আগে তার পদত্যাগের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছে। অবশেষে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিলো সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।

Advertisement

এতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ কে এম আমিরুল ইসলাম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!