বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অধ্যাপক ডা. নাজমুল হোসেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
.png)
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।