ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা-রংপুরের বিভাগীয় কমিশনারকে সরানো হলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা-রংপুরের বিভাগীয় কমিশনারকে সরানো হলো
ফাইল ফটো

জেলা প্রশাসকের পর এবার সরানো হয়েছে ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে।

বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Advertisement

সারাদেশে আটটি বিভাগে অতিরিক্ত সচিব পদমর্যাদার আট বিভাগীয় কমিশনার রয়েছেন। অন্যদেরও শিগগিরই সরিয়ে দেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!