ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সীতাকুণ্ডে বিস্ফোরণ: হতাহতদের ক্ষতিপূরণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৪
সীতাকুণ্ডে বিস্ফোরণ: হতাহতদের ক্ষতিপূরণ দেবে সরকার
ছবি- সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।

রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় সহায়তার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা-যা করণীয় সব করা হবে বলে আশ্বাস দেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা।

Advertisement

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক রায়হানা আউয়াল প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন কর্পোরেশন নামের জাহাজ ভাঙা ডক ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন শ্রমিক গুরুতর আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!