ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৩ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৪
দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৩ প্রবাসী
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করা ৫৭ প্রবাসী বাংলাদেশিকে শাস্তি দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। পরে তাদের ক্ষমা করে দিয়েছে দেশটির সরকার। ক্ষমা পাওয়াদের মধ্যে ১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন আজ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রবাসীদের বহনকারী উড়োজাহাজ।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৪৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে প্রধান উপদেষ্টার অনুরোধে তাদের ক্ষমা করে দেন আমিরাতের প্রেসিডেন্ট।

Advertisement

এর আগে, ৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ জনের শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!