ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি মাসেই টানা ৪ দিন ছুটি, যেভাবে পাবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ৪ সেপ্টেম্বর ২০২৪
চলতি মাসেই টানা ৪ দিন ছুটি, যেভাবে পাবেন
ফাইল ফটো

চলতি সেপ্টেম্বর মাসে মাত্র এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় একদিন ছুটি ম্যানেজেই মিলবে ৪ দিনের ছুটি।

বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ঐদিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

Advertisement

এর আগে, শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) অফিস খোলা। এদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!