বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সিজিএ কার্যালয়ের সবুজ চত্বরে উপস্থিত হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন সিএজির আওতাধীন সিজিএ কার্যালয়, বিভিন্ন অডিট অধিদফতর এবং সিজিডিএফ কার্যালয়ে কর্মরত অডিটররা।
এছাড়া সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলার হিসাবরক্ষণ অফিসের অডিটররা টানা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। আগামীকালের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের থেকে প্রজ্ঞাপন (জিও) জারি না হলে রোববার মার্চ টু ঢাকা কর্মসূচি দেবে বলে জানা গেছে।
.png)
সিএএফও, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের আমিলুর ইসলাম বলেন, সরকারের সম্পূর্ণ বাজেট হিসাব বিভাগের দ্বারা ব্যয় করা হয়। আর এই মহাকর্মযজ্ঞ সম্পূর্ণ করেন অডিটররা। কিন্ত একই অর্গানোগ্রামে একই পদে দুই ধরনের বেতন বৈষম্য রয়েছে। এই বৈষম্য নিরসনে অডিটর পদকে ১০ম গ্রেটে উন্নীত করতে হবে। আদালতে রায়ের আলোকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে করা হোক। বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারও আমাদের দাবি পক্ষে মতামত দিয়েছেন।
অডিটর আহমেদুর রহমান ডালিম বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার। এই অধিকারের পক্ষে আদালতেরও রায় রয়েছে। একই পদে চাকরি করে কেউ বেতন পায় ১০ম গ্রেডে। আর আমরা পাই ১১তম গ্রেডে, যা চরম বৈষম্য। বেতন বৈষম্য নিরসনে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে উপস্থাপন করলে তারা উপেক্ষা করেছে। নতুন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই। আমরা বৈষম্যের নিরসন চাই। বৃহস্পতিবারের মধ্যে ১০ম গ্রেডের সরকারি প্রজ্ঞাপন জারি না হলে সারাদেশ থেকে অডিটররা ঢাকামুখী হবে। রোববার থেকে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে।
আদলতের রায়ের আলোকে ২০১৮ সাল থেকে দশম গ্রেড বাস্তবায়নের দাবি করে আসছে তারা।