ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৪
আরো ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা
ছবি: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

বাংলাদেশকে আরো তিন বিলিয়ন ডলার বাজেট সহায়তা অনুমোদনের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) খুবই ইতিবাচক। এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিকে অর্থ উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যে আমাদের দেশের বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরো তিন বিলিয়ন ডলার ঋণের ইঙ্গিত দিয়েছি এবং তারা এ বিষয়ে ইতিবাচক। আমি অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফের বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি আলোচনা করব।

তিনি আরো বলেন, আইএমএফ জানতে চেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার চার দশমিক সাত বিলিয়ন ডলারের ঋণের শর্তাবলি সংস্কারের পরিকল্পনা করেছে কি না। আমি তাদের আশ্বস্ত করেছি যে সে ঋণের বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আমরা কখনো ব্যর্থ হব না।

Advertisement

আইএমএফের একটি পর্যবেক্ষক মিশন সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয়ে তিনি বলেন, প্রকল্প চলমান থাকবে। ঋণ পরিশোধের সময়সীমা আরও দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।

অর্থ উপদেষ্টা বলেন, রাশিয়ান রাষ্ট্রদূত রূপপুর প্রকল্পের বাস্তবায়ন এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছি যে, আমরা নিয়মিত ঋণ পরিশোধ করব।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!