সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
ময়নুল ইসলাম বলেন, এ ধরনের হীন কর্মকাণ্ডে (সংখ্যালঘুদের ওপর হামলা) লিপ্ত অপরাধীকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্যও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)
এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আইজিপির সঙ্গে সাক্ষাতকালে ছাত্র নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের সীমান্তবর্তী কোনো কোনো এলাকা যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলা করেছে।