ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৪
পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন
ফাইল ফটো

মেয়াদ শেষ হওয়ার আগেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরকার। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। 

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে। তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। আজ রাতের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। কাল থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে।

Advertisement

মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাসুদ বিন মোমেনকে বিদায় দেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মাসুদ বিন মোমেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। তিনি কর্মকর্তাদের জানান, নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

সন্ধ্যায় বিদায় অনুষ্ঠান শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমে জানান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে মাসুদ বিন মোমেনের আনুষ্ঠানিক চুক্তি বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি উপদেষ্টা।

এখন থেকে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব কে পালন করবেন? এ প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, কাল (শনিবার) প্রজ্ঞাপন হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!