ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মানবাধিকার কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৩:৩০, ১ সেপ্টেম্বর ২০২৪
মানবাধিকার কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কর্তৃক সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় কারাবন্দী বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের মুক্তি এবং সব মানবাধিকার কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়েছে।

রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কর্তৃক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফা, মানবাধিকার কমিশন সভাপতি আক্তারুজ্জামান বাবু, ঢাকা বিভাগের সভাপতি নাসির উদ্দিন, ঢাকা দক্ষিণ পশ্চিম আঞ্চলিক শাখার সভাপতি মোস্তাক আহমেদ ভুইয়া প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!